বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মেহেরপুরে সেলাই মেশিন বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-10 ইং
বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মেহেরপুরে সেলাই মেশিন বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এডিবির অর্থায়নে সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গরীব, অসহায়, দরিদ্র ও বেকার মহিলাদের আত্মকর্ম সংস্থানের মাধ্যমে নিজেদেরকে সাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের গরীব, অসহায়, দরিদ্র ও বেকার ৩৩ জন মহিলার মধ্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে এ সেলাই মেশিন তুলে দেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)