নির্দেশনা অমান্য : জীবননগরে ৯ ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-09 ইং
নির্দেশনা অমান্য : জীবননগরে ৯ ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগওে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ৯ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। গতকাল সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিরাজুল বিশ্বাস অ্যান্ড রায় ট্রেডার্সের মালিক রমেন বিশ্বাসকে ২ হাজার টাকা, হক মেশিনারি ৩ হাজার টাকা, লিটন কসমেটিক্সের মালিক মনিরুজ্জামান লিটনকে ১ হাজার টাকা, হান্নান গ্লাস অ্যান্ড ফোমঘরের মালিক আব্দুল হান্নাকে ৫ শ, সুমন ফোন ফ্যাক্সের মালিক সুমনকে ৫ শ টাকা, সিঙ্গার শো-রুমকে ১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ও এসআই রাসেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)