জীবননগরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন মা

আপলোড তারিখঃ 2020-06-09 ইং
জীবননগরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন মা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে এক মায়ের গর্ভে তিন সন্তানের জন্ম হয়েছে। গতকাল সোমবার সকাল ছয়টার দিকে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের আবুল কাশেম মাস্টারের মেয়ে আসমাউল হুসনা (২৭) জীবননগর শহরের মনোয়ারা সনো সেন্টারে সিজারিয়ানের মাধ্যমে দুটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম দেন। তবে বেলা সাড়ে ১১টার দিকে দুটি ছেলের মধ্যে একটি ছেলের মৃত্যু হয়। বাকি একটি ছেলে ও একটি মেয়ে সুস্থ আছে। মনোয়ারা সনো সেন্টারের ডা. রফিকুল ইসলাম বলেন, ‘সোমবার সকাল ছয়টার দিকে এক প্রসূতির প্রসব বেদনা দেখা দিলে তাঁকে সিজার করা হয়। সিজারে তিনটি সন্তানের জন্ম হয়। একটি মেয়ে ও দুটি ছেলে। তিনজনের মধ্যে একটি ছেলের মৃত্যু হয়। বাকি একটি ছেলে, একটি মেয়েসহ মা সুস্থ আছেন।’ এদিকে, তিনটি সন্তান প্রসবের ঘটনার সংবাদ শুনে বাচ্চা দেখতে হাজারো মানুষ ভিড় জমান মনোয়ারা সনো সেন্টারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)