গ্রিন জোন ঝিনাইদহে এবার পাঁচজনের করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-06-09 ইং
গ্রিন জোন ঝিনাইদহে এবার পাঁচজনের করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গ্রিন জোন হিসেবে ঘোষিত হওয়ার এক দিন পর ঝিনাইদহে নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ জন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম গতকাল সোমবার জানান, খুলনা, যশোর এবং কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে মোট ২৮টি রিপোর্ট এসেছে। এর মধ্যে থেকে ৫টি পজেটিভ। আক্রান্ত ব্যক্তিদের একজনের বাড়ি ঝিনাইদহ সদরে, কালীগঞ্জ উপজেলায় ৩ জন এবং হরিণাকুণ্ডু উপজেলায় একজন রয়েছেন। সূত্রমতে, আক্রান্ত ৬০ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)