ভারতে প্রবেশকালে দুই যুবক বিজিবির হাতে আটক

আপলোড তারিখঃ 2020-06-09 ইং
ভারতে প্রবেশকালে দুই যুবক বিজিবির হাতে আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারতলা মাঠের আনিছ মিয়ার কলাবাগান থেকে দুইজনকে আটক করেছে খালিশপুর ৫৮ বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আরও বেশ কিছু ব্যক্তি পালিয়ে যান। আটক হওয়া ব্যক্তিরা হলেন মহেশপুরের বাঘাডাঙ্গা বাজারপাড়ার আজিজুল খলিফার ছেলে আফান খলিফা ও একই গ্রামের লুৎফর রহমানের ছেলে মনজুরুল ইসলাম হৃদয়। বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে ১ শ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তাঁদের আটক করতে সক্ষম হন। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান গতকাল সোমবার বিকেলে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। বার্তায় আরও উল্লেখ করা হয়, বিজিবির অভিযানকালে নেপাবিলা গ্রামের মস্ত মালুর ছেলে মো. মোজাহিদ, বাঘাডাঙ্গা কল্লটিপাড়ার আব্দুস সবুরের ছেলে মো. আহাদ এবং একই গ্রামের আমানুল্লার ছেলে মো. শাহিন পালিয়ে গেছে। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)