দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-09 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: লকডাউন তুলে দিয়ে স্বল্প পরিসরে গণপরিবহনসহ জনসাধারণ চলাফেরা করার নির্দেশনা থাকলেও সরকারি নিয়ম মেনেই চলতে হবে জনগণকে। তাই আইন অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে জনসাধারণ চলাফেরা করার অপরাধে ৮ জনকে ১ হাজার ৯৫০ টাকা ও তিনটি গাড়ির কাজগপত্র সঠিক না থাকায় ১ হাজার ৭ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়। জানা গেছে, সরকারিভাবে নির্দেশনা দেওয়া আছে ইজিবাইক মোটরসাইকেল ও গণপরিবহন চালানোর সময় ড্রাইভার ও গাড়ির ভেতরে থাকা যাত্রীদের অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ব্যাবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাই সরকারি নির্দেশনা না মানার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় ফয়েজকে ১ শ টাকা, আমিরকে ৫০ টাকা, মানিককে ৫ শ টাকা, বিদ্যুৎকে ৫ শ টাকা, জুয়েলকে ৫ শ টাকা, সুজনকে ১ শ টাকা, মুন্নাকে ১ শ টাকা, সবুজকে ১ শ টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় টিপুকে ১ হাজার টাকা, আব্দুল হাইকে ৫ শ টাকা, জাহিদুলকে ২ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। সেই সঙ্গে বাস্তায় চলাচল করা সকল গণপরিবহণ ও জনসাধারণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার পুলিশ ও উপজেলা সহকারী সার্টিফিকেট জিহন আলী। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান জানান, বাইরে বের হতে হলে সরকারি নির্দেশনা মেনে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ব্যাবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে বের হতে হবে। আর যদি সরকারি আইন না মেনে গাড়ি চালান, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)