চুয়াডাঙ্গার ভুলটিয়ায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-09 ইং
চুয়াডাঙ্গার ভুলটিয়ায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ/সরোজগঞ্জ: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া উত্তর পাড়ায় সাপের কামড়ে রাব্বি (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রাব্বি ভুলটিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে। জানা গেছে, গত রোববার রাতে পরিবারের সবার সঙ্গে ঘুমিয়ে ছিল রাব্বি। রাত ১০টার দিকে হঠাৎ সে তার মাকে বলে, কিসে যেন তার পায়ে কামড় দিয়েছে এবং যন্ত্রণা করছে। এ কথা শোনার পর পরিবারের লোকজন মনে করে চেলা কিংবা সাপ পিঁপড়াতে কামড় দিয়েছে। তাই তাকে ঘুমিয়ে যেতে বলে। রাতে ঘুমিয়ে গেলে গতকাল ভোরে রাব্বি মারা যায়। পরে সকাল ১০টার দিকে কয়েকজন ওঁঝা এসে মৃত রাব্বিকে ঝাড়ফুঁক করে। স্থানীয়রা জানান, রাতে যখন রাব্বি তার পরিবারকে বলে, তখন যদি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেত, তাহলে এই করুণ মৃত্যু হত না। গতকাল জোহরের নামাজের পর জানাজা শেষে গ্রামের কবরস্থানে রাব্বির দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)