ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতি ও সাহিত্যবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপস্বাস্থ্য কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক আ ফ ম সিরাজ সামজী। সভায় ১ শ মাস্ক কিনে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিতরণ করার সিদ্ধান্ত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, কবি ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। কবি গোলাম রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাবিবুর রহমান মজুমদার, শিক্ষক ও কবি জামিরুল ইসলাম, কবি সাজিবর রহমান চাঁদ, সাংবাদিক ইখলাছ উদ্দিন, কবি ও প্রধান শিক্ষক আবেদ জাহান প্রমুখ।
