চুয়াডাঙ্গায় আরও চারজনের করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-06-09 ইং
চুয়াডাঙ্গায় আরও চারজনের করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নতুন আরও চারজন করোনা শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২৭ জন। গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ৪১টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৪ জনের রিপোর্ট পজেটিভ এবং ৩৭ জনের রিপোর্ট নেগেটিভ জানানো হয়। এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে ৬২টি নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১০ জনের, আলমডাঙ্গা উপজেলা থেকে ১৪ জনের, দামুড়হুদা উপজেলা থেকে ১৫ জনের ও জীবননগর উপজেলা থেকে ২৩ জনের নমুনাসহ সংগৃহীত ৬২টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গায় করোনাভাইরাস আক্রান্ত ১২৭ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪৫ জন, আলমডাঙ্গা উপজেলায় ৩৭ জন, দামুড়হুদা উপজেলায় ৩৫ জন ও জীবননগর উপজলোয় ১০ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৭৮ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৯ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৩ জন, দামুড়হুদা উপজেলায় ১৫ জন ও জীবননগর উপজলোয় ১ জন। সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৩৮৬টি, প্রাপ্ত রিপোর্ট ১২৪৩টি, পজেটিভ ১২৭টি, নেগেটিভ ১১১৬টি, সুস্থ ৭৮ ও মৃত্যু ১। সোমবার পাঠানো ৬২টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১৪৩টি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)