হরিণাকুণ্ডুতে আলমসাধুর ধাক্কায় যুবক নিহত

আপলোড তারিখঃ 2020-06-09 ইং
হরিণাকুণ্ডুতে আলমসাধুর ধাক্কায় যুবক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার লক্ষীপুর গ্রামে ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ইমদাদ হোসেন মিথুন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের লক্ষীপুর এলাকায় সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত ওই যুবক সকালে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ যাওয়ার পথে লক্ষীপুর গ্রামে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি আলমসাধু এসে দাঁড়িয়ে থাকা মোটরসাইকলে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়েন মিথুন। মাটিতে পড়ে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)