জীবননগরে নবাগত ইউএনওর সঙ্গে বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যদের মতবিনিময়

আপলোড তারিখঃ 2020-06-09 ইং
জীবননগরে নবাগত ইউএনওর সঙ্গে বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যদের মতবিনিময় ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মুনিম লিংকনের সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিস প্রধান জাহিদ বাবু, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জীবননগর প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক নবচিত্র পত্রিকার জীবননগর প্রতিনিধি চাষী রমজান, বন্ধু রক্তদান কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার জীবননগর প্রতিনিধি মহিবুল ইসলাম মুকুল, বন্ধু রক্তদান কেন্দ্রের সাধারণ সম্পাদক, মাইটিভি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য এ আর ডাবুল, শাকিব হোসেন রবিন, বাপ্পী, সাদিয়া জান্নাতুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)