দামুড়হুদা ইউএনওর কাছে লোকমোর্চার স্মারকলিপি

আপলোড তারিখঃ 2020-06-09 ইং
দামুড়হুদা ইউএনওর কাছে লোকমোর্চার স্মারকলিপি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলা লোকমোর্চার পক্ষ থেকে উপজেলায় সরকারিভাবে ধান ক্রয় প্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বিভিন্ন দাবি উত্থাপন করে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বরাবর পাঁচ দফা লিখিত দাবি উত্থাপন করেন দামুড়হুদা লোকমোর্চার নের্তৃবৃন্দ। দাবিসমূহ হলো- (১) সরকারি গোডাউনে ধান বিক্রির জন্য লটারিতে বিজয়ী চাষিদের নামের তালিকা ইউনিয়ন পরিষদের বোর্ডে প্রকাশ্যে টাঙিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। (২) চূড়ান্ত তালিকা থেকে বিজয়ী কোনো চাষির নাম যেন পরিবর্তন করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা। (৩) বিগত দিনের অভিজ্ঞতায় দেখা গেছে অনেক চাষি ধান দেওয়ার প্রক্রিয়া, পদ্ধতি ও করণীয় সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত না হওয়ায় অনেক চাষি কষ্ট করে সরকারি গোডাউন পর্যন্ত ধান নিয়ে এনে ও বিভিন্ন অভিযোগে গোডাউন থেকে ধান ফেরৎ নিয়ে আসে। (৪) উপজেলা কৃষি অফিস ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার যৌথ উদ্যোগে লটারি থেকে বিজয়ী চাষিদের সরকারি গোডাউনে ধান দেওয়ার প্রক্রিয়া, পদ্ধতি ও করণীয় সম্পর্কে পরিপূর্ণভাবে অবহিত করার প্রয়োজনীয়ব্যবস্থা। (৫) কোনো ছোট চাষি বিজয়ী হলে এক মেট্রিক টন ধান দিতে না পারলে তার সক্ষমতা অনুযায়ী ধান দিতে পারার অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা লোকমোর্চার দাবিসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি দাবি পূরণে করণীয় নিয়ে লোকমোর্চার সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমোর্চার দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠোরভাবে মনিটরিং করে ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করবেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা লোকমোর্চার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, লোকমোর্চার সহসভাপতি সেলিনা আক্তার, উপজেলা সমন্বয়কারী কামরুল হাসান যুদ্ধ, এস এম জাহিদুল হাসান জনি শাহ, ইউনুচ, লিয়াকত আলী জোয়ার্দ্দার, হেলাল উদ্দীন, শওকত আলী, আশরাফুল হক, টিপু সুলতান শাহ, সাংবাদিক হাবিবুর রহমান, হানিফ মন্ডল, একরামুল হক পিপুল, আওয়াল হোসেন, মোজাম্মেল শিশির, কানিজ সুলতানা, সামসুল আলম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)