নাটুদহ পুলিশ ক্যাম্পের জমি সম্প্রসারণ এবং প্রাচীর নির্মাণের সীমানা নির্ধারণ করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার ও এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2020-06-08 ইং
নাটুদহ পুলিশ ক্যাম্পের জমি সম্প্রসারণ এবং প্রাচীর নির্মাণের সীমানা নির্ধারণ করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার ও এসপি জাহিদ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: নাটুদহ পুলিশ ক্যাম্পের জমি সম্প্রসারণ এবং প্রাচীর নির্মাণের সীমানা নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় এ সীমানা নির্ধারণ করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টা এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির পৃষ্ঠপোষকতায় ক্যাম্পের জমি সম্প্রসারণ ও সীমানা নির্ধারণ করা হয়। সীমানা নির্ধারণের সময় এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম নিজে দাঁড়িয়ে থেকে এ কাজের তদারকি করেন। জানা গেছে, গত ৫ জুন শুক্রবার নাটুদহ পুলিশ ক্যাম্প পরির্দশন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পরির্দশনকালে তিনি লক্ষ্য করেন, ক্যাম্পের জায়গা খুবই ছোট এবং সীমানা প্রাচীর না থাকায় ঝুকিপূর্ণ অবস্থায় আছে। বিষয়টি তিনি মাথায় নিয়ে তাৎক্ষণিকভাবে ক্যাম্পের জমি সম্প্রসারণ এবং সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা করে তাঁর ঠিক দুই দিন পরেই আনুষ্ঠানিকভাবে এ কাজ সম্পন্ন করান তিনি। এর আগে নাটুদহ শহীদ আটকবর স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন অতিথিসহ সবাই। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)