চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী আহত

আপলোড তারিখঃ 2020-06-08 ইং
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ছয়মাইলে ট্রাকের ধাক্কায় সফর বানু (৪২) নামের এক নারী গুরুতর জখম হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়মাইলে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সফর বানুকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। আহত সফর বানু ঝিনাইদহ জেলার গোবিন্দপুর গ্রামের আইনাল হকের স্ত্রী। জানা যায়, গতকাল ইজিবাইকযোগে সফর বানু চুয়াডাঙ্গার ভাণ্ডারদোয়া গ্রামে যাচ্ছিলেন। পথের মধ্যে ছয়মাইল পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগলে রাস্তার ওপর পড়ে যান সফর বানু। এ সময় তাঁর পায়ের ওপর দিয়ে ট্রাকের চাঁকা উঠে গেলে গুরুতর জখম হন তিনি। স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সফর বানুকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে প্রদান করেন। জখম গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, সফর বানুর একটি পা হাঁড়সহ গুরুতর জখম হয়েছে। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)