কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-06-08 ইং
কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩১ বোতল ফেনসিডিলসহ আল মামুন (২৫) ও শাওন ইসলাম (১৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার ভোররাতে উপজেলা বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। কালীগঞ্জ থানার পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া মাসুদ ফোর্স নিয়ে বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালান। এ সময় পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের সাখাওয়াত শেখের ছেলে আল মামুন ও দাদপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন ইসলামকে ফেনসিডিল পাচারের সময় ৩১ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। সে সময় ৩১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)