আলমডাঙ্গার ডাউকিতে নিম্ন মানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-06-08 ইং
আলমডাঙ্গার ডাউকিতে নিম্ন মানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ডাউকি গ্রামের মেম্বার খেদ আলীর বিরুদ্ধে নিম্ন মানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। গ্রামবাসীর এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা পরিষদের বরাদ্দকৃত টাকায় নির্মিত ওই রাস্তার কাজ উপজেলা প্রকৌশলী বন্ধ করে দিয়েছেন। জানা গেছে, আলমডাঙ্গার ডাউকি গ্রামের আতিয়ার রহমানের বাড়ি থেকে দিরাপের বাড়ি পর্যন্ত প্রায় পাঁচ শ ফিট রাস্তা সোলিং নির্মাণের জন্য উপজেলা পরিষদ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই রাস্তার নির্মাণকাজ করছেন ডাউকি ইউনিয়ন পরিষদের মেম্বার খেদ আলী। তিনি ওই রাস্তা নির্মাণের জন্য কয়েক ট্রাক নিম্ন মানের ইট নিয়ে এসে কাজ শুরু করেন। বিষয়টি দেখার পর গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদকে দেখার নির্দেশ দিলে উপজেলা প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে নিম্ন মানের ইট দিয়ে নির্মিত রাস্তার কাজ বন্ধ করে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)