বিজিবির অভিযানে দর্শনার ঠাকুরপুর থেকে ভারতীয় মহিষ আটক

আপলোড তারিখঃ 2020-06-07 ইং
বিজিবির অভিযানে দর্শনার ঠাকুরপুর থেকে ভারতীয় মহিষ আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার ঠাকুরপুর থেকে ভারতীয় একটি মহিষ আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ভোর চারটার দিকে এ মহিষ আটক করা হয়। জানা যায়, শনিবার ভোরে আরআইবি/এফআইজি ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার এস কে হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৯ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে ভারতীয় একটি মহিষ আটক করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। আটক মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)