করোনা আক্রান্তে মৃত ব্যক্তিকে হরিণাকুণ্ডুতে দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2020-06-07 ইং
করোনা আক্রান্তে মৃত ব্যক্তিকে হরিণাকুণ্ডুতে দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুরের মৃত মহিউদ্দিন মোল্লার ছেলে জয়নুল আবেদীন (৫৩) ঢাকায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত শুক্রবার রাত ১২টার দিকে তিনি ঢাকা উত্তরায় কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানা যায়, ঈদের দিন বিকেলে তিনি করোনা রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। তিনি বাংলাদেশ বিমানের ঢাকা সেক্টরের জুনিয়র টেকনিশিয়ান হিসেবে দায়িত্বরত ছিলেন। গতকাল শনিবার বিকেলে হরিশপুর গ্রামে সরকারিভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইনের উপস্থিতিতে হরিণাকুণ্ডু ইসলামিক ফাউন্ডেশনের জানাজা দাফন-কাফন কমিটির সভাপতি ময়নদ্দীন আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাওলানা তৈয়াবুর রহমানের নেতৃত্বে সদস্যরা মৃতের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও মৃতের স্বজনদের সমবেদনা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)