জীবননগরে বৈদ্যুতিক শটসার্কিটে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-07 ইং
জীবননগরে বৈদ্যুতিক শটসার্কিটে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বৈদ্যুতিক শর্টসার্কিটে মধ্যবয়সী এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিজিয়া খাতুন (৬৫) শাখারিয়া গ্রামের মাঝেরপাড়ার রুস্তম আলীর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ঝড়ের কারণে বসতবাড়ির ওপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে ঘরের টিনের ওপর পড়ে এবং টিনের ঘরটি বৈদ্যুতিক শটসার্কিটে পরিণত হয়। গতকাল শনিবার সকালে মেয়ের চিকিৎসা করানোর জন্য ঘর থেকে কাপড় নেওয়ার সময় মধ্যবয়সী ওই নারীর বৈদ্যুতিক শর্টসার্কিটে মৃত্যু হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘শাখারিয়া গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে মৃত্যু হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ না করায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)