কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, মাস্ক উপহার

আপলোড তারিখঃ 2020-06-07 ইং
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, মাস্ক উপহার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: মরণব্যাধি করোনাভাইরাস মহামারিতে সরকারি আদেশ অমান্য করা ও করোনার হাত থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার না করার অপরাধে ঝিনাইদহ কালীগঞ্জের ৪টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৩ ব্যক্তিকে মোট ৩ হাজার ৬ শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালি সরকার এ জরিমানা আদায় করেন এবং মাস্ক না থাকায় এক বাবা, তাঁর দুই সন্তানসহ মোট ৬ জনকে ৬টি মাস্ক উপহার দেন। এ সময় তাঁর সঙ্গে কালীগঞ্জ থানার এএসআাই ইব্রাহিম ও ফোর্স উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)