মেহেরপুরে কৃষক লীগের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আপলোড তারিখঃ 2020-06-07 ইং
মেহেরপুরে কৃষক লীগের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেনের নির্দেশে মেহেরপুর সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে সদর উপজেলার দিঘীরপাড়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস উপস্থিত থেকে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। সদর উপজেলা কৃষক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর জাফর ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে দীঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নূর হোসেন আঙ্গুর, প্রধান শিক্ষক শায়লা ফেরদৌস, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শরীফউদ্দিন নিকুল প্রমুখ উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে সেখানে এলাকার রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এর আগে উপস্থিত সবার মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)