ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলীর মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে তিনি বাড়িতে অসুস্থ হলে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মৃত আবেদ আলীর স্ত্রী রিজিয়া খাতুন (৫৮) বর্তমানে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ছেলে হযরত আলী তাঁর মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
