২৪ ঘণ্টায় মেহেরপুরে কেউ করোনা আক্রান্ত হয়নি

আপলোড তারিখঃ 2020-06-06 ইং
২৪ ঘণ্টায় মেহেরপুরে কেউ করোনা আক্রান্ত হয়নি ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাসে মেহেরপুরে আরও ২৭টি রিপোর্ট এসেছে, যার সবগুলো নেগেটিভ। গতকাল শুক্রবার মেহেরপুর সিভিল সার্জন অফিসে এ রিপোর্ট আসে। করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ২৭ জনের রিপোর্ট এসেছে, যার সবগুলো নেগেটিভ। এসব রিপোর্ট কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, নতুন করে যেসব নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে গতকাল শুক্রবার ২৭ জনের রিপোর্ট এসেছে, সবগুলো নেগেটিভ। এর মধ্যে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ১৮৪ জনের মধ্যে ২৬টি পজিটিভ এবং ৬ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছেন ২ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)