আলমডাঙ্গার কৃতী সন্তান প্রকৌশলী গিয়াস উদ্দিন জোয়ার্দ্দারকে নির্বাহী পরিচালক পদে নিয়োগ

আপলোড তারিখঃ 2020-06-06 ইং
আলমডাঙ্গার কৃতী সন্তান প্রকৌশলী গিয়াস উদ্দিন জোয়ার্দ্দারকে নির্বাহী পরিচালক পদে নিয়োগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কালিদাসপুরের কৃতী সন্তান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রধান প্রকৌশলী (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক কন্ট্রাকশন অফ ১৩২/৩৩ কেভি ও ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জোয়ার্দ্দারকে নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ অধিশাখার উপসচিব ইয়াসমিন বেগম (স্মারক নং-২৭.০০.০০০০.০৮৮.৩৫.০০১.১৭.২৬৮, তারিখ- ০৪ জুন, ২০২০ইং ) স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের পরিচালনা পর্ষদের ২৭৯তম বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে কোম্পানির নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) পদে প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জোয়ার্দ্দারকে ডিপিডিসি লিমিটেডের চাকরি বিধি মোতাবেক নিয়োগের তারিখ থেকে ০১ (এক) বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তার এই সাফল্যে আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদীর গনু, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, আবাসিক প্রকৌশলী গোলাম নবী, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, মহনা বন্ধু সমিতির সভাপতি মাহদুল কাউনাইন, সম্পাদক শামসুজ্জোহা শাবু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)