প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড় দোকান মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কবরস্থান মোড়ে এ কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্পাসডাঙ্গা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই মেজবাহুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আব্দুস সালাম বিশ্বাস, বাংলাদেশ হেয়ার প্রসেসিংয়ের সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, বর্তমান কমিটির সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক সামসুল হক, ব্যবসায়ী সেরজান আলী, ইটভাটা ব্যবসায়ী কামরুজ্জামান লাল্টু, মাওলানা মিজানুর রজমান, আকবার আলী, আব্দুস সামাদ, মোস্তাাফিজ কচি, আমেদ আলী, কাদের, হাফেজ জিয়াউর রহমান, সাংবাদিক মেহেদী হাসান মিলন প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আমির হামজাকে সভাপতি, কামরুজ্জামান লাল্টুকে সাধারণ সম্পাদক ও শেরজান আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১৭ সদস্যবিশিষ্টি কমিটি গঠন করা হয়।
