কার্পাসডাঙ্গায় দুস্থদের মধ্যে বিএনপি নেতা বাবু খানের খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-06-05 ইং
কার্পাসডাঙ্গায় দুস্থদের মধ্যে বিএনপি নেতা বাবু খানের খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবুর সৌজন্যে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা কাস্টম মোড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল ও তেল। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাড. এরশাদ আলী, বিএনপির নেতা মো. পটলা হোসেন, আরশাদ আলী, মো. ভাষান হোসেন, মো. আশাদ, যুুবদলের নেতা আব্দুল মতিন খসরু, মো. দেলোয়ার, আব্দুল কাদের, ছোট কবির, সাইদুর রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের নেতা আনারুল, শাহিন, সুমন প্রমুখ। এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)