আলমডাঙ্গায় ব্লাড ডোনার গ্রুপের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-06-05 ইং
আলমডাঙ্গায় ব্লাড ডোনার গ্রুপের উদ্বোধন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ঐশিকা সংস্থার সহযোগী সংগঠন বাংলাদেশ ব্লাড ডোনার গ্রুপের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ব্লাড ডোনার গ্রুপের উদ্বোধন করা হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্লাড ডোনার গ্রুপের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐশিকা সংস্থার নির্বাহী পরিচালক মো. রোকনুজ্জামান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম। নাজমুল হুসাইন ও সাইদ মোহাম্মদের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাকিব, তুহিন, রকি, লেবু, হাকিম, সোহান প্রমুখ। সফটওয়্যার ও সার্বিক তত্বাবধানে ছিলেন মুন্সি মোহাম্মদ আবু হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)