ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-04 ইং
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জ্যোতি খাতুন (১৩) নামের ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। জ্যোতি ওই গ্রামের জাহাঙ্গীর হাসানের মেয়ে ও শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জ্যোতি মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে বৈদ্যুতিক পানির পাম্পে গোসল করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে সে গুরুতর আহত হন। স্বজনেরা টের পেয়ে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)