ভ্রাম্যমাণ আদালতে ২৮ জনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-04 ইং
ভ্রাম্যমাণ আদালতে ২৮ জনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে ২৮ জনের কাছ থেকে ১৫ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ২ জনকে ৩ মাস ও ১ জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক দূরুত্ব বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)