ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর থানায় জীবাণুনাশক টানেলের উদ্বোধনকালে এসপি জাহিদ
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চুয়াডাঙ্গা সদর থানার প্রবেশপথে জীবাণুনাশক টানেলের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় এ টানেলের উদ্বোধন করেন চুয়াডঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল ইসলাম খানের বিশেষ উদ্যোগে টিম ৭২০০ এ টালেন তৈরি করেছে। থানায় পুলিশি সেবা প্রত্যাশায় আসা সাধারণ মানুষের এবং থানায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ যাতে করোনাভাইরাসে সংক্রমিত না হয়, সে জন্য এ বিশেষ উদ্যোগ নেন তিনি। উদ্বোধনকালে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘প্রত্যেককে সচেতন হতে হবে। মাস্ক পরাসহ সামাজিক ও শারীরিক দূরুত্ব বজায় রাখতে হবে।’ তিনি আরও বলেন, থানায় নির্বিঘ্নে সেবা নিতে আসতে পারেন। পুলিশ সবসময় মানুষের সেবায় আছে। টানেল উদ্বোধনকালে আরও উপিস্থত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
