স্বাস্থ্যবিধি না মানায় দুই বাস চালককে জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-04 ইং
স্বাস্থ্যবিধি না মানায় দুই বাস চালককে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় আইন অমান্য ও স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহন চালানোর অপরাধে বাসের দুই ড্রাইভারকে ভ্রাম্যমাণ আদালত আড়াই হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ডুগডুগি ও দর্শনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জানা যায়, সরকারিভাবে নির্দেশনা দেওয়া আছে ইজিবাইক, মোটরসাইকেল ও গণপরিবহন চালানোর সময় ড্রাইভার ও গাড়ির ভেতরে যারা থাকবে, তারা অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ব্যবহার ও দূরুত্ব বজায় রাখতে হবে। তাই সরকারি নির্দেশনা না মানার অপরাধে ডুগডুগি ও দর্শনায় কালীগঞ্জের দুই বাস ড্রাইভারকে দোষী সাবস্ত্য করে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ১০৪ ধারা মোতাবেক একজনের এক হাজার ও অন্যজনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)