চুয়াডাঙ্গায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2020-06-04 ইং
চুয়াডাঙ্গায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করলেন জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা এম এ বারি মাধ্যমিক বিদ্যালয়ের ভেতরে স্কুলমাঠের পাশে মেইন রোড থেকে একাডেমিক ভবন পর্যন্ত রাস্তা ও পৌর এলাকার সাতগাড়ির একটি রাস্তা নির্মাণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এডিপির অর্থায়নে এ নির্মাণকাজ করা হবে। উদ্বোধনকালে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘বিশ্বব্যাপী এখন করোনাভাইরাসের কারণে এক সংকটকালীন পরিস্থিতির মধ্যে রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এই সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। দীর্ঘ দুই মাস আমরা লকডাউনে আটকে ছিলাম। চুয়াডাঙ্গা পৌরসভার কিছু কাজ এ জন্য আটকে ছিল। আবার শুরু করা হচ্ছে। অতিদ্রুতই আগের মতোই সব কাজ এগিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘এখন সচেতন হওয়ার সময়। আমাদের সবাইকে সচেতন হতে হবে। সামাজিক ও শারীরিক দূরুত্ব মেনে চলুন। অতিদ্রুতই এই সংকট কেটে যাবে। চুয়াডাঙ্গা পৌরবাসীর সেবক আমি, আপনাদের সেবা করতে চাই। আপনারাও নিজেদের কাজ বুঝে নেবেন। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ ঠিক না করলে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেব।’ এ সময় উপস্থিত ছিলেন এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ডা. আফসার উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, পৌর কাউন্সিলর আবুল হোসেন, শেফালি খাতুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুল হক, রাশিদুল ইসলাম, আব্দুল কুদ্দুস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)