মুজিবনগওে নির্দেশনা অমান্য, ২৩ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-03 ইং
মুজিবনগওে নির্দেশনা অমান্য, ২৩ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় মুখে মাস্ক ব্যবহার না করা এবং বিকেল চারটার পর দোকান খোলা রাখার অপরাধে উপজেলার কেদারগঞ্জ, দারিয়াপুর, মোনাখালী, বিশ্বনাথপুর, গোপালনগরে ২৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা উসমান গনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানসহ অন্যান্য স্থানে চলাচলরত মানুষ যাতে মাস্ক ব্যবহার করে তার জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বলেন, মাস্ক ব্যবহার না করা এবং বিকেল ৪টার পর দোকান খোলা রাখার অপরাধে সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের কারণে ২৫ এর ২ ধারায় ২৩ জনের নিকট থেকে ৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি আরো জানান, এ অভিযান অব্যাহত রাখা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)