ঝিনাইদহে ৫ মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৩৭

আপলোড তারিখঃ 2020-06-03 ইং
ঝিনাইদহে ৫ মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৩৭ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের ৬ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গত পাঁচ মাসে ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মেডিকেলের ছাত্র, শিশু ও অনেক শিক্ষার্থী রয়েছেন। বেপরোয়া গতিতে যানবাহন চালানো, অসতর্কতা ও অদক্ষতাই এসব দুর্ঘটনার মূল কারণ বলে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ বিভাগ মনে করে। পুলিশের রেকর্ড ও পত্র-পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, ২০২০ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে ঝিনাইদহ সদর উপজেলায় ১২ জন। এছাড়া মহেশপুর উপজেলায় ১০ জন, শৈলকূপায় ৮ জন, হরিণাকুণ্ডুতে ২ জন, কোটচাঁদপুরে ৩ জন ও কালীগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে। সড়কে প্রতিমাসে মৃত্যুর গড় হার ৭ দশমিক ৪। সড়ক দুর্ঘটনা সম্পর্কে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের পরিদর্শক সালাহউদ্দীন জানান, ‘পুলিশ সব সময় দুর্ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। চালকদের আমরা সচেতন করতে মোটিভেশন সভা করছি। তারপরও সড়কে দুর্ঘটনা থামছে না। যানবাহনের গতি বৃদ্ধি ও বেপরোয়া চলাচলই দুর্ঘটনার মূল কারণ।’ তিনি বলেন, আইনের প্রয়োগ, জেল-জরিমানা ও সচেতনতা বৃদ্ধির পরও মহাসড়কগুলো সুরক্ষিত করা যায়নি। থ্রি-হুইলার, নছিমন, করিমনসহ নানা ধরণের যানবাহন সড়ক মহাসড়কে চলাচল করছে। তা ছাড়া ভালো সড়কে গতি বৃদ্ধি করে চালকেরা গাড়ি চালান। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাই দুর্ঘটনা ঘটে। সব সময় ষাটের নিচে গতি রাখতে না পারলে দুর্ঘটনা কমোনা সম্ভব নয় বলেও ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা অভিমত ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)