দর্শনায় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-06-03 ইং
দর্শনায় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দর্শনার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শুকুর উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বারাদী গ্রামের মাঠ থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৪ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। একইদিন রাত একটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েক ভবেশ কুমার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত মদনা গ্রামের একটি আমবাগান থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আলমগীর হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে ১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬৪ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)