আলমডাঙ্গায় মাস্ক না পরায় পাঁচজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-03 ইং
আলমডাঙ্গায় মাস্ক না পরায় পাঁচজনকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় মাস্ক না পরায় পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার উত্তরা তেল পাম্পের নিকট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ জনের নিকট থেকে ২ হাজার ১ শ টাকা জরিমানা আদায় করা হয়। আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস প্রকোপকালে সবাইকে মাস্ক ও দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশ প্রদান করেন প্রশাসন। এ নির্দেশ না মেনে অনেকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ে মাস্ক না নিয়ে চলাফেরা করার সময় অটোবাইক চালক, মোটরসাইকেল চালকসহ ৫ জনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানা করা হয় অটোচালক হৃদয়কে ৫ শ টাকা, অটোচালক মফিজুলকে ৩ শ টাকা, মোটরসাইকেল চালক কনককে ৫ শ টাকা, মজিবুল মোটরসাইকেল চালক ৫ শ টাকা ও রাকিবকে ৩ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)