চুয়াডাঙ্গায় আরও দুজনের করোনা পজেটিভ

আপলোড তারিখঃ 2020-06-03 ইং
চুয়াডাঙ্গায় আরও দুজনের করোনা পজেটিভ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নতুন আরও দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ৩৫টি ফলাফল প্রকাশ করে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১ জন, দামুড়হুদা উপজেলায় ১জন জনসহ ২ জনের রিপোর্র্ট পজেটিভ এবং অন্য ৩৩টি নেগেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ জন। এর আগে গত সোমবার জীবননগর উপজেলায় ২ জন, দামুড়হুদা উপজেলায় একজন পুলিশ সদস্যসহ ২ জন, আলমডাঙ্গায় উপজেলায় ১ জনসহ মোট ৬ জন করোনা শনাক্ত হয়। এদিকে, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ গতকাল সদর উপজেলা থেকে ২৫টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ২৪টি ও দামুড়হুদা উপজেলা থেকে ২টি নমুনাসহ মোট ৫১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এখন পর্যন্ত জেলায় করোনা শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪২ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৯ জন, জীবননগর উপজেলায় ৬ জন, দামুড়হুদা উপজেলায় ২১ জনসহ জেলায় মোট আক্রান্ত ৯৮ জন হয়েছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১১৫৬টি, প্রাপ্ত রিপোর্ট ১০২৮টি, পজেটিভ ৯৮টি, নেগেটিভ ৯৩০টি, সুস্থ ৩২ ও মৃত্যু ১। মঙ্গলবার পাঠানো ৫১টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১২৮টি। করোনা শনাক্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন ৪ জন ও হোম আইসোলেসনে আছেন ৫৯ জন চিকিৎসাধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)