চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ, এতিম-দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-06-02 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ, এতিম-দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমাবর দুপুর ১২টায় বৃক্ষরোপণ করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে শিক্ষাপ্রতিষ্ঠান ও চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। জোহরের নামাজের পর মর্তুজাপুর হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে লিল্লাহ বোর্ডিংয়ের এতিম ছাত্র ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। `` এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা, সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সহসভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান ও তিতুমীর কলেজ ছাত্রদলের উপ ক্রীড়া সম্পাদক নোবেল ইসলাম সূর্য। এদিকে, জেলা ছাত্রদলের পাশাপাশি চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল, দর্শনা পৌর ছাত্রদল ও জীবননগর উপজেলা ছাত্রদল সড়কের পাশে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)