মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫২ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-02 ইং
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫২ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মাস্ক ব্যবহার না করা এবং বিকাল ৪ টার পর দোকান খোলা রাখার অপরাধে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ, দারিয়াপুর, মোনাখালী, বিশ্বনাথপুর, গলাকাটা মোড় ও গোপালনগরে ৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা উসমান গনির নেতৃত্বে গতকাল সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়। মাস্ক ব্যবহার না করা এবং বিকাল ৪ টার পর দোকান খোলা রাখার অপরাধে সংক্রামক রোগ আইন -২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের কারণে ২৫ এর ২ ধারায় ৫২ জনের নিকট থেকে ১৩ হাজার ২শ টাকা জরিমানা আদায করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, এ অভিযান অব্যাহত রাখা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)