কালীগঞ্জে সাপের কামড়ে শিশু জুলিয়ার মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-02 ইং
কালীগঞ্জে সাপের কামড়ে শিশু জুলিয়ার মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে জুলিয়া খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে সে মারা যায়। নিহত জুলিয়া খাতুন কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা দয়াপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে এবং ভাতঘরা দয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। জুলিয়ার চাচা সুনিকেতন পাঠশালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান, রাতে জুলিয়া তার মা-বাবার সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে বিষাক্ত সাপ তাকে দংশন করে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)