চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের উদ্যোগে করোনায় মৃত ব্যক্তির জানাজা ও দাফনের জন্য টিম গঠন

আপলোড তারিখঃ 2020-06-02 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের উদ্যোগে করোনায় মৃত ব্যক্তির জানাজা ও দাফনের জন্য টিম গঠন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসের প্রকোপে স্থবির হয়ে পড়েছে বাংলাদেশসহ সমগ্র বিশ্ব। এই আতঙ্কের মধ্যেও মানুষেকে নিরাপদ রাখতে বিভিন্ন সেবামূলক কাজ করছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। এ ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির জানাজা ও দাফনের জন্য টিম গঠন করা হয়েছে। টিমটি চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলা মেহেরপুর ও কুষ্টিয়ার মধ্যে সব এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যদি কোনো নর-নারী মৃত্যুবরণ করেন, তাহলে এই টিমকে খবর দিলে মৃতের জানাজা ও দাফনের ব্যবস্থা করবে বলে জানা যায়। তাদের সাথে সব ধরনের সার্বিক সহযোগিতাসহ যুক্ত আছেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এছড়াও তিনি মৃতের জানাজা ও দাফনকাজে থাকবেন। করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির জানাজা ও দাফনের জন্য টিমের সদস্যরা হলেন মাওলানা তারিক মাহমুদ, মাওলানা মোতাসিম বিল্লাহ, মাওলানা আব্দুল হাদী, মাওলানা মুসাদ্দিক বিল্লাহ, হাবীব শাওন, মহাম্মদুল্লাহ, তানজিল তন্ময় ও তৌফিক এলাহী। সার্বিক তত্বাবধানে থাকবেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, মোবাইল ০১৭২১-২৫৬০০৪ এবং তাকওয়া ফাউন্ডেশনের মাওলানা মো. তারিক মাহমুদ, মোবাইল ০১৭৫২-৩৫৯৫৩। উল্লেখ্য, স্বেচ্ছায় কেউ এই মহতী কাজে আসতে যোগাযোগের জন্য অনুরোধ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)