আলমডাঙ্গায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা প্রশাসেনর মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2020-06-02 ইং
আলমডাঙ্গায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা প্রশাসেনর মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: করোনা পরিস্থিতি নিয়ে আলমডাঙ্গায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা প্রশাসেনর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাসান কাদীর গনু, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, বণিক সমিতির সভাপতি হাজি মকবুল হোসেন, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবু মুছা, সম্পাদক হাজি গোলাম রহমান সিন্জুল, গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি সাজ্জাদুল, সম্পাদক খন্দকার আব্দুল্লাহ, হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি আকবার আলী আকু, সম্পাদক মতিয়ার রহমান, মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, আলম হোসেন, মাহমুদ হাসান চঞ্চল, সেলিম হোসেন, আব্দুল মালেক, মিজানুর রহমান, শাহাবুদ্দিন, শাহরিয়ার হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)