বেগমপুর পুলিশ ফাঁড়ি ও যদুপুর ইয়ং একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-06-02 ইং
বেগমপুর পুলিশ ফাঁড়ি ও যদুপুর ইয়ং একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: দেশে দীর্ঘদিন লকডাউনে যুবসমাজ খেলাধুলা থেকে দূরে থেকে ঘরে বসে মাদক, ফ্ল্যাশ বা জুয়া খেলা ও মোবাইলে গেমে আসক্তি হয়ে পড়েছে। যুবসমাজকে সুস্থ বিনোদনের ভেতরে রাখতে বেগমপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় বেগমপুর পুলিশ ফাঁড়ি বনাম যদুপুর ইয়ং একাদশের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। বেগমপুর পুলিশ ফাঁড়ি দলের পক্ষে নেতৃত্ব দেন ক্যাম্পের ইনচার্জ আশরাফুজ্জামান ও যদুপুর ইয়ং একাদশের নেতৃত্ব দেন শামীম হোসেন মিজি। আশরাফ ও শাওন জুটিতে দলনায়ক ক্যাম্পের ইনচার্জ আশরাফের ৫৫ রানের অনবদ্য ব্যাটিং ১০ ওভারে সংগ্রহ করে ১২৫ রান। যদুপুর ইয়ং একাদশ ব্যাটে ৮ ওভার ৪ বলে ১১৮ রান করার পর বৃষ্টির আবহাওয়ার জন্য খেলা পরিত্যক্ত হয়। এ বিষয়ে ক্যাম্পের ইনচার্জ আশরাফুজ্জামান বলেন, যুবকদের লকডাউনে কোনো খেলার সুযোগ না থাকায় যুবকেরা তাসের মাধ্যমে জুয়া, মোবাইল গেম ও মাদকে আসক্ত হয়ে পড়ছিল। তাদের খেলায় ফেরাতে এই উদ্যোগ। এ সময় উপস্থিত ছিলেন বেগমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নীতু মিয়া, বেগমপুর ক্যাম্পের এএসআই মামুন, যুবলীগের নেতা মিলন হোসেন মিজি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)