আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2020-06-01 ইং
আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ডুবে আবিদ নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আবিদ আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া গ্রামের মোস্তাক আহম্মেদের শিশুসন্তান। সেস নানা বাড়ি হাটবোয়ালিয়া গ্রামে থাকত। আবিদের মা-বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জানা যায়, রোববার সকালে আবিদ তার অন্য সহপাঠীদের সঙ্গে নদীর পাশে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত আবিদ মাথাভাঙ্গা নদীতে পড়ে যায়। পরে আবিদের মা সন্তানকে খুঁজতে শুরু করে। কিন্ত কোথাও খুঁজে পাননি। পরে সকাল ১০টার দিকে আবিদের লাশ হাটবোয়ালিয়া গ্রামের ব্রিজের নিকট ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে শিশুসন্তানের লাশ দেখে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)