আজ থেকে মেহেরপুরে আন্তঃজেলা ও দূরপাল্লার গাড়ি চলাচল শুরু

আপলোড তারিখঃ 2020-06-01 ইং
আজ থেকে মেহেরপুরে আন্তঃজেলা ও দূরপাল্লার গাড়ি চলাচল শুরু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: আজ সোমবার ১ জুন সকালে মেহেরপুর থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সকল গাড়ি ছেড়ে যাবে। গণপরিবহন চলাচলে সরকারের ঘোষিত নির্দেশনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করেই এসব গাড়ি যাত্রী পরিবহন করবে বলে মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বাসযাত্রীকে বর্তমান ভাড়ার সাথে আরও ৬০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিয়েই টিকেট কাটতে হবে। এই বৃদ্ধি লোকাল ও দুরপাল্লার পরিবহন উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিআরটিএ অনুমোদন অনুযায়ী আগের ভাড়ার ৬০ শতাংশ বাড়বে অর্থাৎ আগে বিআরটিএ অনুমোদন অনুযায়ী ভাড়া ছিলো নন এসি ঢাকা থেকে কল্যাণপুর পর্যন্ত ৪৫০ টাকা। ৬০ শতাংশ বেড়ে হয়েছে ৭২০ টাকা। ০১ জুন থেকে কোন যাত্রী নন এসি গাড়িতে মেহেরপুর থেকে কল্যাণপুর যেতে চাইলে তাকে ৪৫০ টাকার পরবর্তীতে ৭২০ টাক ব্যয় করতে হবে, সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত রয়েছে। আর এসি গড়িতে ১১০০,১৩০০ ও ১৬০০ টাকা গাড়ি বিশেষ খরচ হবে বলে মেহেরপুর রয়েল কাউন্টার এর কাউন্টার প্রধান মহিদুল ইসলাম জানিয়েছে। গতকাল রবিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের আহবানে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মেহেরপুর জেলা প্রশাসন,বাস মালিক সমিতির এবং মোটর শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা,সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)