ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
করোনাভাইরাসে মেহেরপুরে আরও ১টি পজেটিভ রিপোর্ট এসেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে মেহেরপুর সিভিল সার্জন অফিসে এ পজিটিভ রিপোর্ট আসে। করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ৩৮ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ১ টি পজেটিভ বাকি ৩৭ টি নেগেটিভ । মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, নতুন করে যে সকল নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৩৭ জনের মধ্যে করোনা ভাইরাসের কোন নমুনা পাওয়া যায়নি। এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ১৪ জনের মধ্যে ২৬ টি পজেটিভ এবং ৫ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ২ জন।
