এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে সাইফ আল সাবাহ

আপলোড তারিখঃ 2020-06-01 ইং
এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে সাইফ আল সাবাহ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে সাইফ আল সাবাহ। সে চুয়াডাঙ্গা ওল্ড জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ জেবিন ও ব্যবসায়ী টিপু সুলতান দম্পতির একমাত্র সন্তান। ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ হতে অংশগ্রহণ করে জিপিএ-৫ (গোল্ডেন এ+) পায় সে। সাইফের নানা জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত মহিউদ্দীন এবং তাঁর নানি চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষিকা রোকেয়া নওনেহাল (তোতা আপা)। সে ২০১৭ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং ২০১৪ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতেও জিপিএ-৫ (গোল্ডেন এ+) পেয়েছিল। সাইফ আল সাবাহ’র বড় খালা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস মাহ্জেবিন, ছোট খালা চুয়াডাঙ্গা ১ নম্বর কালিপদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুসাররত জেবিন অর্পনা ও বড় ভাই শৈলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম তাঁর জীবনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে সবার নিকট দোয়া চেয়েছেন। শিক্ষক পরিবারের সন্তান সাইফ আল সাবাহ ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)