গাংনীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

আপলোড তারিখঃ 2020-06-01 ইং
গাংনীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: ‘তামাক কোম্পানির কুটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও’ প্রতিপাদ্যে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করেছে মেহেরপুর জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটি। এ দিবস পালনের লক্ষে গতকাল রোববার দুপুরে গাংনী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও ধূমপান ও তামাকজাত দ্রব্য (ব্যবহার) নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাব উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)