দামুড়হুদায় নবাগত ইউএনও দিলারা রহমানের যোগদান

আপলোড তারিখঃ 2020-06-01 ইং
দামুড়হুদায় নবাগত ইউএনও দিলারা রহমানের যোগদান ছবির ক্যাপশন:
মোজেম্মল শিশির: দামুড়হুদা উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন দিলারা রহমান। যোগদানের সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। গতকাল রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে বিকেল ৪টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এলাকায় জন্মগ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন স্কুল-কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশুনা শেষ করে প্রথমে ২০১৯ সালে মাগুরা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরের জুলাই মাসের শেষের দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ১০ মাস সুনামের সঙ্গে দায়িত্ব পালান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)