করোনাভাইরাসে জৈন্তাপুর ইউপি সচিবের মৃত্যুতে মেহেরপুরে শোক সভা

আপলোড তারিখঃ 2020-06-01 ইং
করোনাভাইরাসে জৈন্তাপুর ইউপি সচিবের মৃত্যুতে মেহেরপুরে শোক সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেনের মৃত্যুতে শোক সভা করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) এর মেহেরপুর জেলা শাখা। শোক সভায় সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী ৩১ মে থেকে ০৩ জুন পর্যন্ত বুকে কালোব্যাজ ধারণ এবং ০৪ জুন বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হবে। গতকাল রোববার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এই শোক সভায় বক্তব্যে রাখেন মেহেরপুর জেলা বাসপার সাধারণ সম্পাদক আজিমুদ্দিন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ এরশাদ আলী। শোকসভা পরিচালনা করেন বাপসা’র মেহেরপুর জেলা শাখার সাবেক সভাপতি সানোয়ার হোসেন। উল্লেখ্য,গত ২৭ মে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)